দুর্ঘটনাগ্রস্ত কনভয়, সুরক্ষিত রাষ্ট্রপতি

দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কনভয়। শুক্রবার সকালে বিমানবন্দর যাওযার পথে রাষ্ট্রপতির কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সুরক্ষিত আছেন। রাষ্ট্রপতির গাড়িটি পার করার পর তার পিছনে ছিল ৩টি গাড়ি। যার পিছনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পরে জানান রাষ্ট্রপতির গাড়ি বেরিয়ে যাওয়ার পর পিছনের একটি কনভয়কে তাঁরা পাশের খাদে পড়ে যেতে দেখেন। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে শুরু হয় উদ্ধারকাজ। মুখ্যমন্ত্রী নিজে উদ্ধারে তদারকি করেন। ঘটনাটি জানান হয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও। এদিকে ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে গোটা উদ্ধারকাজের তদারকি করেন তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। পাহাড়ে একটানা বৃষ্টিতে অনেক জায়গা পিচ্ছিল হয়ে পড়েছে। রাস্তাগুলিরও একই অবস্থা। মুখ্যমন্ত্রীর ধারণা সেই পিচ্ছিল রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটে। যে ৫ জন খাদে পড়ে যান তাঁদের মধ্যে ১ জন রাষ্ট্রপতির সুরক্ষাকর্মী। বাকিদের মধ্যে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। এঁদের প্রত্যেককেই দড়ি দিয়ে টেনে খাদ থেকে তুলে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শিলিগুড়ি হাসপাতালে যাবতীয় পরীক্ষার জন্য পাঠানো হয়। এদিকে বেশ কিছুক্ষণ পর বাগডোগরার পথে ফের রওনা দেন রাষ্ট্রপতি।

News Desk

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026