State

পাতার ঘরে আগুন, ঝলসে মৃত ৭

খেজুর ও তালের রস সংগ্রহ করে তা থেকে গুড় তৈরি করা ছিল তাঁদের কাজ। এই কাজ করতেই পুরুলিয়ার কাশীপুর এলাকার বাসিন্দা এক পরিবার এসেছিল পুরুলিয়ার পারা এলাকার মহাদেবপুরে। সেখানে ফাঁকা জায়গায় তালপাতার ছাউনি দেওয়া অস্থায়ী ঘরে থেকে রস সংগ্রহ করার কাজ করছিলেন তাঁরা। বৃহস্পতিবার রাতে সেই অস্থায়ী পাতার ঘরেই আগুন লাগে। আগুনে ঝলসে যান ঘরের মধ্যে থাকা ৭ জন।

প্রতীকী ছবি

আগুন এতটাই ভয়ংকরভাবে ছড়ায় যে কেউ বার হয়ে আসার সুযোগটুকুও পাননি। ভিতরেই ঝলসে মৃত্যু হয় তাঁদের। খোলা মাঠের মধ্যে পাতার ঘরটি হওয়ায় স্থানীয়রা কেউ টেরও পাননি। পরে তাঁরা আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসেন।

প্রতীকী ছবি

পুলিশ ওই পোড়া ঘর থেকে ৭টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। কীভাবে আগুন লাগল তা পরিস্কার নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান রান্না করতে গিয়ে আগুন ছড়িয়ে থাকতে পারে। আবার ঘরের মধ্যে আলো করতে লম্ফ বা লন্ঠন থেকেও আগুন ছড়িয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026