State

এখনও খোঁজ নেই, বিজেপি নেতার মেয়ের অপহরণে উত্তপ্ত লাভপুর

গত বৃহস্পতিবার সন্ধেয় বীরভূমের লাভপুরের এক বিজেপি নেতার মেয়েকে বাড়ি থেকে অপহরণ করে দুষ্কৃতিরা। ৩ দুষ্কৃতি মুখে কাপড় বাঁধা অবস্থায় এসে তুলে নিয়ে যায় পেশায় শিক্ষিকা ওই মহিলাকে। তারপর থেকে ওই মহিলার কোনও খোঁজ নেই। পুলিশও কিনারা করতে পারছেনা এই রহস্যের। এদিকে যত সময় যাচ্ছে ততই ক্ষোভের আগুন বাড়ছে লাভপুরে।

বৃহস্পতিবার সন্ধের পর শুক্রবার সকালেও ওই মহিলাকে না পাওয়া যাওয়ায় এলাকার মানুষের ক্ষোভ আছড়ে পড়ে। রাস্তা অবরোধ করা হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলতে থাকে। লাভপুর সহ আশপাশের এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বহু স্থানীয় বাসিন্দা এই বিক্ষোভে যোগ দেন। শুক্রবার সন্ধেয় পুলিশের ওপরও চড়াও হন স্থানীয়রা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। থানায় বিক্ষোভ প্রদর্শনও হয়।

কিন্তু শনিবার দুপুর পর্যন্তও ওই মহিলার খোঁজ দিতে পারেনি পুলিশ। ফলে বিক্ষোভ অব্যাহত। বেশ কিছু এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। বিশাল পুলিশবাহিনী হাজির হয়েছে এলাকায়। তবে মানুষের ক্ষোভ থামছে না। লাভপুর-কাটোয়া রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন স্থানীয়রা। এখনও কেন ওই মহিলার খোঁজ দিতে পারছে না পুলিশ, এই প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। পুলিশ ওই মহিলার খোঁজ চালাচ্ছে।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026