State

লরির ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ৫৫

বুধবার সকাল তখন সাড়ে ৯টা। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে যাত্রীবোঝাই অবস্থায় একটি বাস ছুটে যাচ্ছিল বাঁকুড়ার সারেঙ্গার দিকে। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাসটি যখন পশ্চিম মেদিনীপুরের গিরিধারীচকে পৌঁছয়, তখন উল্টোদিক থেকে আসছিল একটি লরি। কত গাড়িই তো যাত্রাপথে উল্টো দিক থেকে আসছে। চালক নিজের মতই এগোচ্ছিলেন। কিন্তু তখনই আচমকা নিয়ন্ত্রণ হারায় লরিটি। বাসটি তখন একদম তার সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে গতিতে থাকা বাসে। এই সংঘর্ষে ২টি যানই টাল সামলাতে না পেরে উল্টে যায়। বাসে তখন অনেক যাত্রী ছিলেন। শুরু হয় আর্ত চিৎকার। আশপাশ থেকে মানুষজন উদ্ধারের জন্য ছুটে আসেন।

উল্টে যাওয়া বাস থেকে একে একে মানুষকে বার করে আনা হয়। অনেকেই রক্তাক্ত অবস্থায় ছিলেন। পুলিশও ঘটনাস্থলে হাজির হয়। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ৫০ জনের বেশি যাত্রী আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে দুপুর পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026