State

মধ্যরাতে নিজের ফ্ল্যাটে স্ত্রী, সন্তানের সামনে গুলিতে ঝাঁঝরা রামুয়া

শীতের রাত। তাও তখন ঘড়ির কাঁটায় প্রায় রাত ১টা। সেই সময় কলিং বেলের আওয়াজ। ফ্ল্যাট বাড়ির নিচের দরজা খোলে রামমূর্তি দিয়ার নামে এক বাসিন্দার ছেলে। দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বেশ কয়েকজন দুষ্কৃতি। তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। তারা রামমূর্তি ওরফে রামুয়ার ঘরে ঢুকতেই রামুয়া তাদের দিকে একটি পিস্তল উঁচিয়ে ধরে। কিন্তু সময় না দিয়ে তার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে উল্টে তার দিকেই পিস্তল তাক করে দুষ্কৃতিরা। তারপর তার স্ত্রী ও সন্তানের সামনেই তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রামমূর্তি। এরপর সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। পরে রামুয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

জানা গেছে, খুন হওয়া রামুয়া নিজেও একজন কুখ্যাত দুষ্কৃতি হিসাবেই পরিচিত। পুলিশের খাতায় তার বিরুদ্ধে অনেক অপরাধে জড়িত থাকার জন্য নাম রয়েছে। খুন থেকে তোলাবাজি কিছুই বাকি ছিলনা। হাওড়ার একটা বড় অংশের আতঙ্কের নাম ছিল রামুয়া। তার একটা নিজের গ্যাংও ছিল। একটি খুনের ঘটনায় সে জেলে ছিল। গত নভেম্বরে জেল থেকে ছাড়া পেয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে সোদপুরের অমরাবতীতে একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেছিল সে। আত্মরক্ষার জন্য নিজের কাছেও পিস্তল রাখত রামুয়া। আতঙ্ক হয়তো তার মধ্যেও কাজ করত। আতঙ্ক যে অমলুক ছিলনা তা পরিস্কার হল রবিবার রাতে। দুষ্কৃতিদের হাতে খুন হল রামুয়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026