State

৩ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে কোলে পেলেন মা

অবশেষে মায়ের কোলেই জায়গা হল ৩ বছরের শিশুটির। জন্মানোর পরই মায়ের কাছ ছাড়া হয়ে যায় সদ্যোজাত। তারপর জীবনের প্রথম ৩টে বছর যেখানে তার মায়ের সঙ্গে সবচেয়ে বেশি সময়টা কাটার দরকার ছিল, সেখানে তাকে কাটাতে হয় এক অন্য মহিলার কাছে। এদিকে সন্তানকে হারিয়ে মা-বাবা ৩ বছর ধরে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখেন। কবে ফেরত পাবেন তাঁদের সন্তানকে।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুর জন্ম দেন এক মহিলা। কিন্তু তাঁদের অভিযোগ হাসপাতাল থেকেই তাঁদের শিশু উধাও হয়ে যায়। পুলিশে অভিযোগ জানান তাঁরা। পুলিশ তদন্ত শুরু করে। ৩ বছর ধরে পুলিশও নিরন্তর খোঁজ চালায়। অবশেষে তাদের এই লেগে থাকার হাত ধরে মায়ের কোলে ফিরল হাসপাতাল থেকেই বেপাত্তা হয়ে যাওয়া সেই শিশু।

মালদহের হাবিবপুর এলাকা থেকে শিশু চুরির অভিযোগে শেফালি মুর্মু নামে এক বছর ৩৭-এর মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান, শিশু চুরির পিছনে হাসপাতালের কারও হাত রয়েছে। হয়েছে টাকা লেনদেন। পুরো বিষয়টি জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026