State

চায়ের ট্রাকে কোটি টাকার হাতির দাঁত পাচার, ধরে ফেললেন গোয়েন্দারা

বিদেশি বাজারে দাম ১ কোটি ৬৯ লক্ষ টাকা। এমন বহুমূল্য হাতির দাঁত চায়ের মধ্যে লুকিয়ে পাচারের চেষ্টা চলছিল। কিন্তু রাজস্ব বিভাগের গোয়েন্দাদের চোখে ধুলো দিতে পারেনি চোরাচালানকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির কাছে ঘোষপুকুরের কাছে অসম থেকে কলকাতাগামী চায়ের ট্রাকটির পথ আটকান রাজস্ব বিভাগের গোয়েন্দারা। তারপর সেই ট্রাকে থাকা কালো চায়ের আড়ালে লুকিয়ে রাখা ১৬ কেজি ৯৬২ গ্রাম হাতির দাঁত বার করে আনেন তাঁরা। হাতির দাঁতগুলি ৪টি টুকরো করে রাখা ছিল। চেষ্টা হচ্ছিল চায়ের ট্রাক বলে দেখিয়ে তাতে করে লুকিয়ে সেগুলিকে কলকাতায় পাঠানোর। গোয়েন্দাদের ধারণা কলকাতা থেকে সেগুলি বাংলাদেশ হয়ে উত্তরপূর্ব এশিয়ার কোনও দেশে পাচার করা হত।

ট্রাকের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে সে স্বীকার করে যে অসমের বাইহাটা চড়িয়ালিতে এক গুয়াহাটির বাসিন্দা তাকে ওই হাতির দাঁত দেয়। তার দায়িত্ব ছিল চায়ের মধ্যে লুকিয়ে সেগুলিকে কলকাতা পৌঁছে দেওয়া। অসমের জঙ্গলে চোরা শিকারিরা লুকিয়ে হাতির এই দাঁত জোগাড় করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026