হিমঘরে আলুর পাহাড়, বাজারে দাম আকাশছোঁয়া

হিমঘরে বেনামে প্রচুর পরিমাণে আলু মজুত রয়েছে। অথচ বাজারে আলুর দাম একটানা ২২ থেকে ২৪ টাকা কেজির মধ্যে ঘোরা ফেরা করছে। আলু কম থাকলে কথা ছিল। কিন্তু এদিন স্বয়ং কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত নিজে হিমঘরে গিয়ে অসন্তুষ্ট। এদিন হুগলির কয়েকটি হিমঘরে গিয়ে সেখানে আলুর মজুত ঘুরে দেখেন তিনি। দেখা যায় হিমঘরগুলিতে বেনামে অতিরিক্ত পরিমাণ আলু মজুত করা রয়েছে। এভাবে আলু মজুতের জন্য মধ্যসত্বভোগী বা ফড়েদের দিকেই আঙুল উঠেছে। হিমঘরে আলুর বিশাল ভাণ্ডার মজুত রেখে বাজারে দাম আকাশছোঁয়া করার জন্য এদিন কার্যতই অসন্তুষ্ট ছিলেন মন্ত্রী।। পুজোর আগে আলুর দাম আরও বাড়ানোর লক্ষ্যেই এভাবে আলু মজুত রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। মন্ত্রী এদিন সাফ নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আলু অবিলম্বে বাজারে ছাড়তে হবে। নির্দেশ কার্যকর না হলে আগামী দিনে এসব আলু সরকার বাজেয়াপ্ত করবে বলেও বার্তা দিয়েছেন তিনি। এমনকি আগামী দিনে যাতে বেনামে আলু মজুতের কারবার না চলে সেজন্য আলু হিমঘরে মজুত রাখতে গেলে যিনি রাখবেন তাঁকে উপযুক্ত পরিচয়পত্র সরকারের ঘরে জমা রাখতে হবে বলেও জানান মন্ত্রী।

News Desk

মকর রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

কুম্ভ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

মীন রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 4, 2026

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026