State

৪ বছর পর দার্জিলিংয়ে তুষারপাত, বেজায় খুশি পর্যটকরা

দার্জিলিংয়ে শুক্রবার রাতে তুষারপাত দেখে অনেকেই অবাক হয়েছিলেন। দীর্ঘ সময় কেটে গেছে এখানে তুষারপাত হয়নি। পারদ নেমেছে ঠিকই। কিন্তু বরফের চাদরে দার্জিলিং ঢেকে গেছে এমন ছবি দেখা যায়নি বিগত ৪ বছরে। এবার ফের সেই তুষারপাতে দুধসাদা বরফে ঢাকল শৈলশহর। সাদা বরফের চাদরে এদিন ঢেকেছে রাস্তা, বাড়ির ছাদ, গাছ, ঝোপঝাড়। এমন বরফ দেখে কী নিজেকে ঠিক রাখা যায়! ফলে বরফ নিয়ে এদিন খেলায় মেতে ওঠেন পর্যটকেরা। এদিন স্থানীয় মানুষজনকেও বরফ নিয়ে খেলতে দেখা গেছে।

তুষারপাতের পর শনিবার সকাল থেকেই ঝলমলে রোদ উঠেছে দার্জিলিংয়ে। কনকনে ঠান্ডা হলেও দৃশ্যমানতা ঝকঝকে। ফলে পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়েছে ঝলমলে দিনে হিমালয়ের সাদা বরফে ঢাকা পর্বতমালাকে প্রাণভরে উপভোগ করা। সব পাহাড়ের মাথাই ছিল সাদা বরফে ঢাকা। দেখা যাচ্ছিল স্পষ্ট। এমন একটা দিনের জন্যই তো শীতের দিনেও দার্জিলিংয়ে মানুষ ভিড় জমান। সেই মনোবাঞ্ছা এদিন পূরণ করে দিয়েছে প্রকৃতি।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026