ফাইল ছবি
জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্য। এখানেই নিশ্চিন্ত বাস একশৃঙ্গ গণ্ডারদের। গত মঙ্গলবার সেই গরুমারার জঙ্গলেই খোঁজ মিলল এক মৃত গণ্ডারের। চিকিৎসকেরা দেহ পরীক্ষার পর জানিয়েছেন যখন দেহটি পাওয়া যায় তার ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে সেটির মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা বিষক্রিয়ায় মৃত্যু হয় গণ্ডারটির। গরুমারার ডিভিশনাল ফরেস্ট অফিসার নিশা গোস্বামীর মতে, গণ্ডারটির মৃত্যুর পর তার শৃঙ্গটি কেটে নেওয়া হয়েছে। যা থেকে পরিস্কার যে এটা চোরাশিকারিদের কাজ।
এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল ঘটনা জানার চেষ্টা চলছে। শেষবার এই জাতীয় উদ্যানে গণ্ডার হত্যার ঘটনা ঘটেছিল ২০১৭ সালের মার্চে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…