বেলা ১১টা। অন্যান্য দিনের মতই চলছিল বীরভূমের সাঁইথিয়ার মদনপুরের জনজীবন। আচমকাই এক তীব্র বিস্ফোরণের শব্দে আঁতকে ওঠেন আশপাশের বিশাল এলাকার মানুষজন। এখানে একটি বাড়িতে চালকল ছিল। দীর্ঘদিন ধরেই ঘন বসতি এলাকায় চালকলটি চলছে। সেই চালকলের বয়লারে বিস্ফোরণ হয়। যার জেরে পাশের একটি বাড়ির অনেক অংশ ভেঙে পড়ে। মৃত্যু হয় ওই বাড়ির এক মহিলার।
বয়লারে বিস্ফোরণে আহত হন চালকলের কয়েকজন শ্রমিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি এই চালকলটি বেআইনিভাবে এখানে চলছিল। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী চালকলের মালিককে গ্রেফতার ও শাস্তির দাবিতে সাঁইথিয়া রোড অবরোধও করেন। এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…