আগুন, প্রতীকী ছবি
একে বোঝাই করা দেশলাই। আর তারমধ্যেই আগুন। ফলে আগুনের লেলিহান শিখার ভয়ংকর চেহারা নিতে বিশেষ সময় লাগেনি। সব শেষ করে তবেই থেমেছে সে। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে পানাগড়ের কাছে। কলকাতা থেকে দুর্গাপুরগামী একটি দেশলাই বোঝাই লরিতে কোনও কারণে আগুন লেগে যায়। দেশলাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মাঝরাস্তায় দাঁড়িয়ে দাউদাউ করে জ্বলতে থাকে লরিটি। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ২টি ইঞ্জিন। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে এলেও ততক্ষণে পুড়ে ছাই একটা আস্ত লরি। ঘটনার জেরে প্রায় আড়াই ঘণ্টা এই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট।
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…