প্রতীকী ছবি
হাতির দাঁতের চোরা কারবার আটকানোর চেষ্টায় একটা বড় সাফল্য পেলেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকরা। জলপাইগুড়ি স্টেশনে কামরূপ এক্সপ্রেস এসে দাঁড়াতেই একটি কামরায় হানা দেন তাঁরা। এক মহিলা ও এক পুরুষের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ৬টি বড়বড় হাতির দাঁত। যার ওজন সাড়ে ১০ কেজি।
ধৃতরা হাতির দাঁত নিয়ে অসম থেকে হাওড়া আসছিল। সেখান থেকে হাতির দাঁতগুলি বাংলাদেশ হয়ে উত্তরপূর্বের কোনও দেশে পাচার করার পরিকল্পনা ছিল চোরাচালানকারীদের। গোটা ঘটনার পিছনে আর কারা জড়িত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…