State

বিষমদকাণ্ডে মৃত বেড়ে ১২, ক্লোজ ওসি

শান্তিপুরের চৌধুরীপাড়ায় মৃত্যু মিছিল বেড়েই চলেছে। বৃহস্পতিবার মৃত্যু বেড়ে ১২ ছুঁয়েছে। গোটা পাড়া জুড়ে চাপা উত্তেজনা আর শ্মশানের নিস্তব্ধতা। তবে গোটা ঘটনায় পাড়ায় কথা বলতে গেলেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা। তাঁদের দাবি, নদী ঘেঁষা এই পাড়ায় চোলাই আসত নদীপথে। তারপর এখানে বাড়িতেই ঠেক খুলে তা বিক্রি হত। কখনও কখনও পুলিশ এসে ধরে নিয়ে যেত ঠিকই। কিন্তু কিছু পরেই অভিযুক্তরা ছাড়া পেয়ে একই ব্যবসা চালু করে দিত। পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগের জেরে প্রশাসনের তরফে এদিন ক্লোজ করা হয় থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় নতুন ওসি হয়েছেন মুকুন্দ চক্রবর্তী।

এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। ইতিমধ্যেই এই কাণ্ডে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে জানা গিয়েছে যার বাড়িতে চোলাই বিক্রি হত সেই ব্যক্তিরও প্রাণ গেছে এই বিষমদে। এদিকে শান্তিপুরে এই বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026