State

ডেলো পাহাড়ে দুর্ঘটনা, মৃত প্যারাগ্লাইডার

উত্তরবঙ্গের কালিম্পংয়ের ডেলো পাহাড়। অবশ্যই পর্যটকদের কাছে ‌এক অন্যতম আকর্ষণ। এখানেই পর্যটকদের জন্য রয়েছে প্যারাগ্লাইডিংয়ের আনন্দ উপভোগ করার সুবিধা। অবশ্যই এক সুরক্ষিত হাতে ভরসা করেই তাঁরা আকাশের বুকে ভেসে পড়েন। তেমনই ভেসে পড়েছিলেন পাটনার বাসিন্দা গৌরব চৌধুরি। বয়স ৩৫ বছর। আকাশের বুকে ভেসে জীবনের কিছু আনন্দ উপভোগ করতে চেয়েছিলেন তিনি। তাঁকে নিয়ে আকাশে ভাসেন নেপালের বাসিন্দা দক্ষ প্যারাগ্লাইডার পুরুষোত্তম। ২২ বছরের ওই যুবক প্যারাগ্লাইডিংয়ে সিদ্ধহস্ত বলেই পরিচিত। কিন্তু সেই দক্ষ হাত রবিবার আকাশের বুকে উড়তে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

সঙ্গে থাকা গৌরব চৌধুরিকে তিনি বাঁচিয়ে দিলেও নিজের মৃত্যু ঠেকাতে পারেননি পুরুষোত্তম। ডেলো পাহাড়ে মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত হন গৌরব চৌধুরি। তাঁকে দ্রুত শিলিগুড়ির একটা হাসপাতালে ভর্তি করা হয়। কোথাও কোনও সুরক্ষা নিয়মে ফাঁক ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026