গ্যাস ট্যাঙ্কার ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ যান চালকের। ২ জনেরই ঝলসে মৃত্যু হয়। এক পুলিশকর্মীও আগুনে দগ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৩টে নাগাদ কোনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে ছুটে আসছিল ২টি গাড়ি। বিপরীতমুখী ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে গাড়ি ২টিতে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। সংঘর্ষের পর এক তীব্র বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে জানান স্থানীয়রা।
আগুনের জেরে রেলের ওভারহেড তার পুড়ে যায়। তার জেরে রেল চলাচল বিঘ্নিত হয়। এদিকে দুর্ঘটনার জেরে মুম্বই ও দিল্লি রোডে প্রবল যানজটের সৃষ্টি হয়। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচলও বিঘ্নিত হয়। বৃহস্পতিবার সকালের দিকে ফের যান চলাচল শুরু হয়।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…