State

ফাঁকা বাড়িতে একাকী গৃহকর্ত্রীকে নৃশংসভাবে খুন

বাড়ির দোতলা নির্মাণের কাজ চলছিল কয়েকদিন ধরে। একতলায় থাকতেন গৃহকর্ত্রী পুষ্পরানি আড়ৎদার। স্বামী কর্মসূত্রে বাইরে। ছেলেও কাজের জন্য রাত করে বাড়ি ফেরেন। ফলে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ওই বাড়িতে অনেকটা সময় একাই থাকতেন প্রৌঢ়া। গত রবিবার রাত করেই ফেরেন তাঁর ছেলে। ঘরে ঢুকে আঁতকে ওঠেন তিনি। দেখেন নিথর অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন মা। গোটা বাড়িটা লণ্ডভণ্ড।

পুলিশ এসে পুষ্পরানিদেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাড়ি থেকে লক্ষাধিক টাকা লুঠ হয়েছে বলে দাবি পরিবারের। পুলিশের প্রাথমিক অনুমান রাজমিস্ত্রি কাজ করছিল বাড়িতে। তারা জানত বাড়িতে একাই থাকেন পুষ্পরানিদেবী। হয়তো জানত বাড়িতে টাকাকড়িও রাখা আছে। তাই সুযোগ বুঝে ওই প্রৌঢ়াকে শ্বাসরোধ করে হত্যা করে লুঠ করে চম্পট দেয় তারা। তবে এটা অনুমান মাত্র। হত্যার কারণ জানতে ও প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026