State

এসআই খুনে বেকসুর খালাস ১৮, তদন্তে খুশি নন বিচারক

২০১৪ সালের ৩ জুন বীরভূমের দুবরাজপুরে একটি রাজনৈতিক সংঘর্ষ থামাতে যান সাবইন্সপেক্টর অমিত চক্রবর্তী। সেখানে বোমার আঘাতে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় যতজনের বিরুদ্ধে মামলা দায়ের হয় তাদের মধ্যে অনেকেই তৃণমূল নেতা কর্মী ছিলেন। ২০১৬ সালে অভিযুক্ত ৫০ জনের মধ্যে ৩৬ জনের কোনও দোষ নেই বলে দাবি করেন সরকারি আইনজীবী। তাদের মুক্তি দেওয়ার আর্জিও জানান তিনি। সেই ঘটনায় বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। বেগতিক বুঝে তখন সেই আর্জি ফিরিয়েও নেন।

এরপর সোমবার সিউড়ি আদালতে ১৮ জনের বেকসুর খালাস হয়ে গেল। বিচারক এই রায় দেওয়ার সময় সাফ জানান পুলিশ তদন্ত করেছে দায়সারা। বুঝিয়ে দেন পুলিশের গাফিলতিতেই বেকসুর ছাড়া পেয়ে গেল ১৮ জন। তিনি জানান, তথ্যপ্রমাণের অভাবে অভিযুক্তদের দোষই প্রমাণ করা যায়নি। এই রায়ে খুশি নন মৃত পুলিশ আধিকারিকের স্ত্রী পুতুল চক্রবর্তীও।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026