State

সব চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেল না সতীশ মিশ্রকে

টিটাগড়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী সতীশ মিশ্রকে বাঁচানো গেল না। চিকিৎসকদের সবরকম চেষ্টা এদিন ব্যর্থ হয়। গত সোমবার বুকে গুলি লাগা অবস্থায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তৈরি হয় একটি মেডিক্যাল বোর্ড। সেই মেডিক্যাল বোর্ড রাতভর অপারেশনের সবরকম চেষ্টা করেও বুকের পাঁজরে ঢুকে যাওয়া গুলি বার করে উঠতে পারেনি বলে খবর। সূত্রের খবর, মঙ্গলবার সকালে মৃত্যু হয় সতীশের।

২ দিন আগেই দমদম পার্কে নির্মীয়মাণ আবাসনের সামনে দাঁড়িয়ে থাকা প্রোমোটারকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতিরা। গত সোমবার সেই একই ঘটনা ঘটে টিটাগড়ে। দুপুর ১২টা নাগাদ টিটাগড়ের ২১ নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান এলাকায় বিটি রোড লাগোয়া এলাকায় তৈরি হচ্ছিল কালীপুজোর প্যান্ডেল। স্থানীয়রা জানাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে প্যান্ডেল তৈরির কাজ দেখছিলেন তৃণমূল কর্মী সতীশ মিশ্র। তখনই কালো জামা পরা ২ যুবক এসে তাঁকে গুলি করে। ২ রাউন্ড গুলি করা হয়। সতীশ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আততায়ীরা একটি অটোয় চড়ে চম্পট দেয়। রাস্তার ওপর এত লোকজনের সামনে এমন ঘটনার পর স্থানীয়রা আততায়ীদের তাড়া করেন। কিন্তু তারা পালাতে সক্ষম হয়।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একটি বিজেপি অফিসে ভাঙচুর চালানো হয়। পরে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশ ঘটনার তদন্তে নেমে ২ স্থানীয় দুষ্কৃতিকে গ্রেফতার করেছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026