সতীশ মিশ্র, ছবি – সৌজন্যে – ফেসবুক
২ দিন আগেই দমদম পার্কে নির্মীয়মাণ আবাসনের সামনে দাঁড়িয়ে থাকা প্রোমোটারকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতিরা। এবার সেই একই ঘটনা ঘটল টিটাগড়ে। সোমবার দুপুর ১২টা নাগাদ টিটাগড়ের ২১ নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান এলাকায় বিটি রোড লাগোয়া এলাকায় তৈরি হচ্ছিল কালীপুজোর প্যান্ডেল। স্থানীয়রা জানাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে প্যান্ডেল তৈরির কাজ দেখছিলেন তৃণমূল কর্মী সতীশ মিশ্র। তখনই কালো জামা পরা ২ যুবক এসে তাঁকে গুলি করে। ২ রাউন্ড গুলি করা হয়। সতীশ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আততায়ীরা একটি অটোয় চড়ে চম্পট দেয়। রাস্তার ওপর এত লোকজনের সামনে এমন ঘটনার পর স্থানীয়রা আততায়ীদের তাড়া করেন। কিন্তু তারা পালাতে সক্ষম হয়। গুরুতর জখম অবস্থায় সতীশ মিশ্রকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একটি বিজেপি অফিসে ভাঙচুর চালানো হয়। পরে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…