প্রতীকী ছবি
ছেলে বৌমাকে নিয়ে থাকতেন বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা কেরিমা বিবি। বিয়ের পর থেকেই পুত্রবধূর সঙ্গে শাশুড়ির ঠোকাঠুকি লেগে থাকত। মাঝেমধ্যেই বাড়ি থেকে ঝগড়া-অশান্তির আওয়াজ পেতেন প্রতিবেশিরা। যেমন পেয়েছিলেন গত বৃহস্পতিবার। তবে আওয়াজটা অন্যদিনের মত ছিলনা। কেরিমা বিবির আর্ত চিৎকার শুনতে পান তাঁরা। ছুটে যান ওই বাড়িতে। গিয়ে প্রতিবেশিরা যা দেখেন তাতে শিউরে ওঠেন তাঁরা। দেখেন রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন বৃদ্ধা কেরিমা বিবি।
বাড়িতে তখন ছিলেন শাশুড়ি আর বৌমা। বৌমা নাসিরা বিবিই যে শাশুড়িকে ধারাল অস্ত্রের কোপে খুন করেছে তা বুঝতে অসুবিধা হয়নি সকলের। প্রতিবেশিরা নাসিরা বিবিকে ঘিরে ঘরে পুলিশে খবর দেন। এরমধ্যে নাসিরা বিবিকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শাশুড়িকে খুনের অভিযোগে বৌমা নাসিরা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…