রবিবার ভরদুপুর। কাজ সেরে বাড়ি ফিরছিলেন বীরভূমের খয়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষ। সেই সময়ে তাঁকে কয়েকজন দুষ্কৃতি গুলি করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দীপকবাবু। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি। এলাকায় দাপুটে নেতা হিসাবেই তাঁর পরিচিতি। অনুব্রত মণ্ডলের মত দীপক ঘোষের প্রকাশ্যে ভাষা প্রয়োগ নিয়ে অনেক সময়েই প্রশ্ন উঠেছে। একবার হামলারও শিকার হন তিনি।
এদিনের ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে মনে করা হচ্ছে। খয়রাশোলে তৃণমূলের ২টি গোষ্ঠীর মধ্যে যুযুধান সম্পর্ক। তার জেরেই দীপক ঘোষকে গুলি বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ভোটাররা ভোট দিতে ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন। তাঁদের দিকে এগিয়ে আসছে একটি রোবট। রোবটের পরনে রয়েছে…
নর্মদা নদী দেশের অন্যতম পবিত্র নদী। সেই নদীর জলে মিশল ১১ হাজার লিটার দুধ। সাদা…
এই দ্বীপে সারাদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে। জল পার করে এখানে পৌঁছন পর্যটকরা। সেই ব্যস্ত…
প্রতিবেশি দেশে গিয়ে গুটখার পিক ফেলায় সে দেশের নাগরিকের প্রবল কটুকথার মুখে ভারতীয় পর্যটক। জল…
ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে এবার বড় ভূমিকা নিচ্ছে রেল। ২০৩০-এর লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছে…
যাত্রী সুরক্ষায় এক বড় সাফল্য পেল রেল। পদ্মের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে…