State

দুর্গাপুজোর চাঁদা নেওয়ার নাম করে বাড়িতে ঢুকে সর্বস্ব লুঠ বৃদ্ধার

গত শনিবার সন্ধ্যায় এক দুঃসাহসিক চুরির সাক্ষী থাকল শান্তিনিকেতনের দিগন্ত পল্লি। এলাকার একটি বাড়িতে একা এক বৃদ্ধাকে পেয়ে তাঁর গলায় ছুরি ধরে টাকা-গয়না-মোবাইল লুঠ করে পালাল দুষ্কৃতি।

গত শনিবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন ৭৯ বছরের হৈমন্তী দত্তগুপ্ত। তাঁর দাবি, সেই সময় এক যুবক এসে বলে যে সে দুর্গাপুজোর চাঁদা নিতে এসেছে। এই ছুতোয় ওই যুবক বাড়ির ভেতর ঢোকে, দাবি হৈমন্তীদেবীর। এরপর ওই যুবক হঠাৎ তাঁর গলায় ছুরি ধরে বলে জানিয়েছেন হৈমন্তীদেবী। গলায় ছুরি ধরে ওই যুবক আলমারিতে থাকা নগদ ৮ হাজার টাকা, তাঁর হাতে থাকা ২টি সোনার বালা ও মোবাইল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ হৈমন্তীদেবীর। যাওয়ার আগে সে হৈমন্তীদেবীকে বাথরুমে বন্ধ করে দিয়ে যায়।

হৈমন্তীদেবীর চিৎকারের আওয়াজ পেয়ে প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। শনিবার রাতেই তল্লাশি চালিয়ে তারা গ্রেফতার করে কর্ণ মণ্ডল নামে অভিযুক্ত যুবককে। তার বাড়ি বোলপুরের ভুবনডাঙ্গা এলাকায়।

Basudev Ghosh

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026