একটি ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। দেহটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বাথরুমের বেশ কিছু অংশ ভাঙা ছিল। ফলে ধস্তাধস্তি হয়েছিল বলে মনে করছে পুলিশ। বিহারের বাসিন্দা ওই বছর ২৬-এর যুবকের নাম ওমপ্রকাশ গুপ্তা। মধ্যমগ্রামের একটি শপিং মলে কর্মরত ছিলেন তিনি। কাছেই দেবীগড় এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওমপ্রকাশ। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন ধরে তিনি কাজে যাচ্ছিলেন না। তাঁর এক সহকর্মী গত শনিবার রাতে তাঁর ফ্ল্যাটে এসে তাঁকে ওই অবস্থায় দেখতে পান।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওমপ্রকাশের কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা তা খুঁজে দেখছে পুলিশ। খুনের মোটিভ খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ চলছে। যে ফ্ল্যাটে ঘটনাটি ঘটেছে সেই ফ্ল্যাট আপাতত সিল করে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…