State

আত্মঘাতী হওয়ার চেষ্টা করা যুবকের মৃত্যু, বিক্ষোভ হাসপাতালে

আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যু ও তা থেকে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ানোর ঘটনা সামনে এল। এবারের ঘটনা বীরভূমের রামপুরহাট হাসপাতালের। সূত্রের খবর, গত সোমবার নলহাটির হরিসরা গ্রামের বাসিন্দা আকবর শেখ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় আকবরকে সোমবার দুপুর নাগাদ রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত ৮টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় আকবর শেখের।

মৃতের পরিবারের অভিযোগ, দুপুর থেকে রাত অবধি দীর্ঘক্ষণ হাসপাতালে থাকা সত্ত্বেও আকবরের কোনও চিকিৎসা করা হয়নি। সেই অভিযোগে আকবর শেখের মৃত্যুর পর তাঁর পরিজনরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে হাজির হয় রামপুরহাট থানার পুলিশ। পুলিশি প্রচেষ্টায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Basudev Ghosh

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026