State

অন্ধকার নামতেই ফিরে এল বাঘের আতঙ্ক

সূর্যাস্ত হলেই বাঘের আতঙ্ক পেয়ে বসছে বীরভূমের সিউড়ির হাটজনবাজারের গরুঝরা গ্রামের মানুষকে। গত বৃহস্পতিবার রাতে গ্রামের কয়েকজন যুবক বাঘের ডাক শুনেছেন বলে গ্রামবাসীদের জানান। তাঁদের এও দাবি যে তাঁরা নাকি বাঘটিকে দেখেছেন। গ্রামবাসীরা রাতেই মশাল জ্বালিয়ে বাঘ খুঁজতে বার হন। আতসবাজিও ফাটানো হয় বাঘকে ভয় দেখানোর জন্য। খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরে। তবে বাঘের খোঁজ পাওয়া যায়নি। এবার গ্রামবাসীরা সারারাত ধরে মশাল জ্বালিয়ে পাহারার বন্দোবস্ত করেছেন। সেইমত গত শনিবার রাত থেকেই চলছে পাহারা দেওয়ার কাজ।

গত রবিবার বন দফতরের আধিকারিক বিজন কুমার নাথ গ্রামে যান। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। তিনি আশ্বস্ত করেন যে গ্রামবাসীরা যে জন্তুকেই দেখে থাকুন না কেন, সেটিকে ধরতে খাঁচা পাতা হবে। জেলার ইলামবাজার থেকে খাঁচা আনানোর ব্যবস্থা করা হয়। বাঘ ধরার বন্দোবস্তের পাশাপাশি বন দফতরের আধিকারিক গ্রামবাসীদের কয়েকটি বিষয়ে সতর্ক করে দিয়েছেন। যে জন্তুই ধরা পড়ুক না কেন, সেটির সাথে সেলফি তোলা বা সেটিকে যাতে আঘাত না করা হয় সে বিষয়ে তিনি বার বার গ্রামবাসীদের সতর্ক করে দেন।

Basudev Ghosh

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026