গ্রেফতার, প্রতীকী ছবি
বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। তাঁর পরিবারের অভিযোগ, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই আত্মঘাতী হন ব্যারাকপুরের বাসিন্দা জ্যোতিশ্বর সুর। পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রীকে।
জানা গেছে, জ্যোতিশ্বর সুরের সঙ্গে বিয়ে হয়েছিল আগরপাড়ার বাসিন্দা মৌমিতার। প্রথমদিকে সব ঠিকঠাক থাকলেও কিছুদিনের মধ্যেই নাকি জ্যোতিশ্বর জানতে পারেন স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। শুরু হয় অশান্তি। এরপর স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতেই থাকতে শুরু করে। গত শুক্রবার জ্যোতিশ্বরবাবু তাঁর শ্যালিকার বাড়িতে গিয়েছিলেন বিষয়টি মেটাতে। অভিযোগ, সেখানে তাঁকে পাল্টা মারধর করে শ্বশুরবাড়ির লোকজন। সেই অপমানেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি মৃতের পরিবারের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…