গ্রেফতার, প্রতীকী ছবি
দেশজোড়া কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উত্তরাখণ্ড পুলিশ গ্রেফতার করল হাওড়ার এক মহিলাকে। পুলিশ জানিয়েছে, উত্তরাখণ্ড পুলিশ ও হাওড়া পুলিশের যৌথ অভিযানে চন্দনা গুড়িয়া নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। চন্দনা হাওড়ার জগাছার বাসিন্দা। তাকে ৫ দিনের ট্রানজিট রিমান্ডে উত্তরাখণ্ড নিয়ে যাওয়া হয়েছে।
উত্তরাখণ্ড পুলিশের এক আধিকারিকের কথায়, চন্দনা গুড়িয়া ছাড়াও এই চক্রে বেশ কয়েকজন চিকিৎসকও জড়িত। দেশজুড়ে জাল বিছানো এই চক্র একটি কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক সময় ৪০-৪৫ লক্ষ টাকাও নিত। চক্রের সঙ্গে জড়িত কয়েকজনকে উত্তরাখণ্ডে গ্রেফতার করা হয়। তারপর প্রায় ২ মাস ধরে খোঁজ চলে চন্দনার। শেষ পর্যন্ত পাকড়াও হয় সে। পুলিশের অনুমান, চক্রটি প্রায় ৭০টি কিডনি অবৈধভাবে কেনা-বেচায় জড়িত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…