State

ছেলের গলার নলি কেটে আত্মঘাতী বাবা

প্রথমে ছেলের গলা কেটে তাকে হত্যা করে তারপর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃতের নাম সুব্রত দাস। গড়িয়ার বাসিন্দা সুব্রতবাবুর স্ত্রী তাঁর সঙ্গে থাকতেন না। দাম্পত্য অশান্তির জেরে তিনি বছর চারেক আগেই মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। ছেলে গোপাল থাকত সুব্রতবাবুর কাছে। গ্যাস বিক্রির কাজ করে অতি কষ্টে সংসার চালানো সুব্রতবাবুর বাজারে অনেক দেনা হয়ে গিয়েছিল বলেই জানতে পেরেছে পুলিশ। আর্থিক অনটনে প্রবল অশান্তিতে দিন কাটছিল তাঁর। ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

শনিবার সকালে তাঁর বাড়ির দরজা না খোলায় প্রতিবেশিদের সন্দেহ হয়। খবর যায় পুলিশে। পুলিশ এসে ভিতরে ঢুকে দেখে গলার নলি কাটা অবস্থায় পড়ে আছে সুব্রতবাবুর ছেলে গোপাল দাসের নিথর দেহ। চারদিক রক্তে ভেসে যাচ্ছে। ঘর থেকে উদ্ধার হয় সুব্রত দাসের ঝুলন্ত দেহ। দেহ ২টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেশিরাও জানান, সুব্রতবাবু আর্থিক সমস্যায় ভুগছিলেন। তাঁর স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির সেটাই অন্যতম কারণ। এদিনের ঘটনায় গোটা পাড়া হতবাক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026