State

মেয়ে শুয়ে বিছানায়, রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দম্পতি

ছেলের অভাবের কথা জানা ছিল বাবার। তাই মাঝেমধ্যেই ছেলের হাতে দৈনন্দিন খরচের জন্য সাধ্যমত টাকা দিয়ে আসতেন বাবা। এদিনও তিনি কিছু টাকা দেওয়ার জন্য ছেলের বাড়িতে হাজির হন। কাছেই থাকেন ছেলে, বৌমা ও এক নাতনি। ওটুকু রাস্তা পেরিয়ে ছেলের হাতে টাকা দিতে গিয়ে বাবা দেখেন ছেলের ঘরের দরজা বন্ধ। তবে ভেজানো অবস্থায় বন্ধ। ঠেলা দিতেই তা খুলে যায়। ঘরে ঢুকে দেখেন নাতনি শুয়ে আছে বিছানায়। সে তো হল! কিন্তু ছেলে-বৌমা গেল কোথায়? ডাকতে ডাকতে রান্নাঘরে ঢুকে আঁতকে ওঠেন দুর্গাপুরের বাসিন্দা অসীম পালের বাবা। দেখেন রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে ছেলে অসীম ও বৌমা সুপ্রভার দেহ।

পুলিশ দেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অসীম পালের বাবার সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, অসীমবাবুর আর্থিক অবস্থা ভাল ছিলনা। বাজারে বেশ বড় অঙ্কের ধার রয়েছে। সেই টাকা শোধ করতে না পেরেই অবসাদে এই দম্পতি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছে পুলিশ। তবে সেটা প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026