State

রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, ক্ষোভের মুখে সুপার

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। এর জেরে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়পরিজনরা। ক্ষোভের মুখে পড়েন খোদ হাসপাতাল সুপারও। গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, সিউড়ির হুসনাবাদের বাসিন্দা প্রৌঢ়া হাসিনা বিবি দিন কয়েক আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত শুক্রবার তাঁর মৃত্যু হয়। হাসিনা বিবির পরিজনদের দাবি, তিনি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শুক্রবার সকালে একটি ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই তাঁর অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ। মৃতার আত্মীয়দের আরও অভিযোগ, কর্তব্যরত নার্সকে বারবার বলা সত্ত্বেও কোনও চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। শেষপর্যন্ত মৃত্যু হয় হাসিনা বিবির। এরপরই উত্তেজনা ছড়ায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ক্ষোভের মুখে পড়তে হয় হাসপাতাল সুপারকেও। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Basudev Ghosh

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026