প্রতীকী ছবি
খুনের ঘটনায় নাম জড়িয়েছিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের চালতাবেড়িয়ার বাসিন্দা জহিরুল জমাদারের। সেই জহিরুলকেই খুন হতে হল গত বৃহস্পতিবার। তাকে ৪-৫ জন সশস্ত্র দুষ্কৃতি এসে খুন করে বলে অভিযোগ। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধেয় চা খেতে স্থানীয় এক দোকানে যাওয়ার সময় জহিরুল জমাদারকে পিছন থেকে আক্রমণ করে দুষ্কৃতিরা। এলোপাথাড়ি ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। অবশেষে মৃত্যু নিশ্চিত হওয়ার পর এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
কেন এই হত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুন। তবে তদন্ত সম্পূর্ণ হলেই আসল কারণ প্রকাশ্যে আসবে। খুনে জড়িতদের ধরতে সবরকম চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…