State

জেলার ইতিহাসে প্রথমবার বিরোধীশূন্য জেলা পরিষদ গঠন করতে চলেছে তৃণমূল

শুক্রবার বীরভূম জেলা পরিষদ গঠন করতে চলেছে তৃণমূল। জেলা পরিষদের ইতিহাসে এই প্রথম বিরোধীশূন্য বোর্ড গঠিত হবে। উল্লেখ্য, জেলার রাজনগর আসনেই শুধুমাত্র এক বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে পেরেছিলেন। বাকি ৪১টি আসনে কোনও মনোনয়ন জমাই পড়েনি। পরে মনোনয়ন জমা দেওয়া বিজেপি প্রার্থীও মনোনয়ন পত্র প্রত্যাহার করে তৃণমূলে যোগ দান করেন। ফলত, এবারের বীরভূম জেলা পরিষদ শাসক দলের কাছে একপ্রকার নিষ্কণ্টক বলা যেতে পারে।

গত রবিবার বোলপুরে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলা পরিষদের সভাধিপতি হিসাবে বিকাশ রায়চৌধুরীর নাম ঘোষণা করেন। বিকাশবাবু দ্বিতীয়বারের জন্য এই পদে বসতে চলেছেন। জেলা পরিষদ সূত্রে খবর, এদিন জেলা পরিষদের সভাকক্ষে নবনির্বাচিত ৪২ জন সদস্য শপথগ্রহণ করবেন। শপথগ্রহণ শেষে একটি জনসভা হবে। সেখানে দলের তরফে বীরভূম জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত থাকবেন বলে খবর। জেলার ২ বিধায়ক-মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহও উপস্থিত থাকবেন এদিনের সভায়। উপস্থিত থাকার কথা দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ অন্যান্য বিধায়কদেরও।

Basudev Ghosh

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026