State

সালিশি সভা ডেকে ধর্ষণের মামলা তুলতে চাপ দেওয়ার অভিযোগ

ধর্ষণের মামলা তুলতে নির্যাতিতার ওপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠল গ্রামের মোড়ল সহ গ্রামবাসীদের একটি অংশের বিরুদ্ধে। সালিশি সভা করে গ্রাম থেকে এক ঘরে করে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও গ্রামের মোড়লের বিরুদ্ধে উঠে এসেছে। আরও অভিযোগ, গত রবিবার রাত থেকে ওই নির্যাতিতার পরিবারে পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামের মানুষের সাথে ওই পরিবারকে কথা বলতে নিষেধ করা হয়েছে বলেও অভিযোগ। কথা বললেই জরিমানা স্বরূপ ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হতে পারে পলে শাসানো হয়েছে বলেও অভিযোগ। এই সমস্ত অভিযোগের তির বীরভূমের মহম্মদবাজারের দুমবনী গ্রামের মোড়ল বুদি টুডুর দিকে। নিজেদের অসহায় অবস্থার কথা জানানোর জন্য নির্যাতিতা ও তাঁর পরিবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

মাস তিনেক আগে বীরভূমের মহম্মদবাজার থানার চরিচা গ্রামে এক আদিবাসী মহিলাকে ৩ জন যুবক মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ওই ৩ জন যুবককে গ্রেফতার করে মহম্মদবাজার থানার পুলিশ। কিন্তু নির্যাতিতা মহিলার অভিযোগ, গত রবিবার তাঁদের গ্রামে একটি সালিশি সভা বসে। এরপরেই নির্যাতিতা মহিলার বাড়ির লোককে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এরপর নিজেদের অসহায় অবস্থার কথা জানানোর জন্য নির্যাতিতা ও তাঁর পরিবারের লোকজন জেলাশাসকের দ্বারস্থ হন। এ বিষয়ে বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান যে তিনি ওই মহিলাকে ঘটনার পরিপ্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ দিতে বলেছেন। এর পাশাপাশি জেলাশাসক মহম্মদবাজারের বিডিওকে ওই নির্যাতিতা মহিলার পরিবার যাতে অবিলম্বে জল পায় তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বলেও জানান।

Basudev Ghosh

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026