State

তৃণমূলে থেকে অন্যায় করা যাবে না : অনুব্রত

গত রবিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির নাম ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও কর্মাধ্যক্ষদের নাম পুজোর পর তিনি ঘোষণা করবেন বলে জানান অনুব্রতবাবু। আগামী ৫ বছরের জন্য পুনরায় জেলা পরিষদের সভাধিপতি হলেন বিকাশ রায়চৌধুরী। এই ৫ বছরে বীরভূম জেলা পরিষদের কাজের রুটম্যাপও সাংবাদিকদের জানান অনুব্রত মণ্ডল।

তিনি বলেন, গত ৫ বছরে জেলা পরিষদ জেলার সমস্ত রাস্তাঘাটের কাজ সম্পূর্ণ করেছে সফল ভাবে। বীরভূম জেলার এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার কাজ আগামী ৫ বছরের মধ্যে শেষ করার নির্দেশ তিনি জেলা পরিষদকে দিয়েছেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি। গত ৫ বছরে সভাধিপতি হিসাবে বিকাশবাবু ভাল কাজ করেছেন বলেও তাঁর প্রশংসা করেন অনুব্রতবাবু। এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে দলে ভাল কাজ না করলে, উন্নয়ন না করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রাখবেন না। তৃণমূলে থেকে অন্যায় করা যাবে না, মানুষের সাথে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে বলেও মনে করিয়ে দেন বীরভূমের এই দাপুটে নেতা।

Basudev Ghosh

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026