মঙ্গলবার বিকেলে জোড়াল বিস্ফোরণে কেঁপে উঠল হাওড়ার সাঁকরাইলের শিল্পতালুক। বিস্ফোরণে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৪ শ্রমিক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, এদিন বিকেলে সাঁকরাইলের শিল্পতালুকে অন্যান্য দিনের মতই কাজ হচ্ছিল। আচমকাই একটি অ্যালুমিনিয়াম কারখানার বয়লারে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার ছাদ উড়ে যায়। বিস্ফোরণের পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২ টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আলাদাভাবে তদন্ত করে দেখছে দমকলও।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…