ছবি – সৌজন্যে – ফেসবুক – @sujit.kandar.7
সপ্তাহের প্রথম দিনেই রেল ও সড়ক অবরোধে নাকাল হতে হল সাধারণ মানুষকে। সোমবার সকাল ৬টা থেকেই রেল ও সড়ক অবরোধ শুরু করে ভারত জাকাত মৌজহি পারগানা মহল নামে একটি আদিবাসী সংগঠন। ৯ দফা দাবিতে আন্দোলন শুরু করে তারা। এই অবরোধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। এখানে একের পর এক জায়গায় অবরোধ করেন আদিবাসীরা। জঙ্গলমহলের বিভিন্ন স্টেশনে অবরোধের জেরে থমকে যায় লোকাল ও দূরপাল্লার ট্রেন। অবরোধ করা হয় ৬০ নম্বর জাতীয় সড়কও। অবরোধ হয় পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কেও। এছাড়া বেশ কিছু জায়গায় অবরোধ হয়।
পশ্চিমবঙ্গ তো বটেই, সেই সঙ্গে ঝাড়খণ্ড ও ওড়িশাতেও রেল ও সড়ক অবরোধ করে আন্দোলনরত আদিবাসী সংগঠন। ঝাড়খণ্ডের ঘাটশিলা বা ওড়িশার বালেশ্বরে রেল অবরোধের জেরে দূরপাল্লার অনেক গাড়ি থমকে যায়। অবরোধ হয়েছে আরও বিভিন্ন স্টেশনে। ফলে সোমবার ব্যস্ত সকালে চরম দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…