শিশু, প্রতীকী ছবি
ডায়মন্ডহারবারের কাছে কলাগাছিয়া। এখানেই পরিবারের সঙ্গে থাকত ৮ বছরের শুভেন্দু মণ্ডল। তৃতীয় শ্রেণির ওই ছাত্র গত শুক্রবার বাড়িতে একাই ছিল। বাড়ির লোকজন তাকে বাড়িতে একা রেখে বাইরে যান। পরিবারের সদস্যদের দাবি, সে সময়ে সে নিজের মনেই খেলা করছিল। সন্ধেয় বাড়ি ফিরেই তাঁদের প্রথম সন্দেহ হয় বাড়ির দরজা দেখে। দরজা খোলা অবস্থায় পান তাঁরা। এরপর ঘরে ঢুকে দেখেন ছোট্ট শুভেন্দু নিথর অবস্থায় খাটের ওপর পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই বালককে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, শুভেন্দুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুভেন্দুর মৃত্যুতে গোটা পরিবার শোকস্তব্ধ। কান্না থামছে না পরিবারের সকলের। শুভেন্দুকে একা রেখে যাওয়ার জন্য নিজেদেরও দুষছেন তাঁরা।
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…