State

বাজি কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ২

বাগরি মার্কেটের আগুন যখন দাউদাউ করে জ্বলছে সেই সময়ে কলকাতা থেকে বেশ কিছুটা দূরে নদিয়ার গাংনাপুরে আগুন লাগল একটি বাজি কারখানায়। রবিবার দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগে। প্রথমে বিস্ফোরণের শব্দ হয় বলে দাবি স্থানীয়দের। তারপরই জ্বলে ওঠে আগুন। বাজি কারখানা হওয়ায় সেখানে প্রচুর পরিমাণে অতি দাহ্য পদার্থ মজুত ছিল। যা থেকে আগুন জ্বলতে শুরু করে। মাঝেমধ্যেই বাজিতে আগুন লেগে বিস্ফোরণের মত শব্দ হতে থাকে। গোটা এলাকা সাদা ধোঁয়ায় ছেয়ে যায়।

দমকলের ৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। ২ জন ওই কারখানার মধ্যেই আগুনে ঝলসে যান। তাঁদের মৃত্যু হয়। এছাড়ার কয়েকজন কমবেশি আহত হন। কীভাবে এই কারখানায় আগুন লাগল তা পরিস্কার নয়। তবে গোটা কারখানাটিই ভস্মীভূত হয়ে গেছে। বাজি কারখানায় আগুনকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026