শারীরিক অসুস্থতার কারণে গিয়েছিলেন এলাকারই এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে। চিকিৎসক তাঁকে পরীক্ষা করার পর চেম্বারের বাইরে অপেক্ষা করছিলেন সাজেদা খাতুন নামে এক মধ্যবয়সী মহিলা। অভিযোগ, তখনই সেখানে হাজির হয় ২ দুষ্কৃতি। মোটরবাইকে আসা ওই ২ দুষ্কৃতি সাজেদা খাতুনকে খুব কাছ থেকে ২টি গুলি করে চম্পট দেয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাজেদা খাতুন। তাঁর মুখে লাগে ২টি গুলি। দ্রুত তাঁকে ব্যারাকপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধেয়। অকুস্থল উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড। সাজেদা খাতুন এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত। কেন তাঁকে এভাবে খুন করা হল তা নিয়ে ধন্ধে পুলিশ। তবে তাদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই খুন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ঘিঞ্জি এলাকায় এভাবে দুষ্কৃতি দৌরাত্ম্যে রীতিমত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…