State

ভিনধর্মে প্রেম, বাধ সাধল পরিবার

ভালবেসেছিলেন ভিনধর্মের প্রেমিকাকে। সুদূর উত্তরপ্রদেশ থেকে ভদ্রেশ্বরের গোয়ালাপাড়ায় নিজের বাড়িতে প্রেমিকাকে নিয়েও আসেন প্রেমিক মহম্মদ জাহিদ। কিন্তু প্রেমে বাদ সাধল মেয়ের পরিবার। মেয়ে অর্থাৎ ভর্তিকা কুমারের বাবা সুনীল কুমার উত্তরপ্রদেশের বরেলিতে তাঁর মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন মহম্মদ জাহিদের বিরুদ্ধে। সেই সূত্রে তদন্তে নামে উত্তরপ্রদেশ পুলিশ। তারা পৌঁছয় ভদ্রেশ্বরে। এরপর জাহিদ ও ভর্তিকা, ২ জনকেই আটক করে চন্দননগর মহকুমা আদালতে হাজির করে পুলিশ। আদালত যুবকের ৫ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে।

এদিকে জাহিদের দাদা তাহিরের দাবি, ভর্তিকা ও জাহিদ প্রাপ্তবয়স্ক। ভদ্রেশ্বরে আসার পর তাঁদের ২ জনের মুসলিম মতে বিয়ে হয়েছে বলেও দাবি করেন তাহির। তাঁর আরও দাবি, ভর্তিকা ও জাহিদ নিজেদের ইচ্ছাতেই বিয়ে করেছেন। ভর্তিকা চুঁচুড়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করে লিখিত বিবৃতিও দিয়েছেন যে তাঁর নতুন নাম রুকসানা খাতুন। তাঁর জন্ম হিন্দু পরিবারে। তবে এখন তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন।

Sudeep Pal

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026