State

বিজেপি এবং সিপিএমের সমর্থনে পঞ্চায়েত সমিতি তৃণমূলের

ভোটে কম আসন পেয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বর্তমানে বিজেপি ও সিপিএম একজোটে সমর্থন করায় ঝালদা ১ পঞ্চায়েত সমিতিতে শাসকের আসনে তৃণমূল। পঞ্চায়েত সমিতিও দখল করল তারা। অন্যদিকে রঘুনাথপুর ২ ব্লকে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে জোট করে পঞ্চায়েত সমিতি গঠন করেছিল বিজেপি।

পুরুলিয়া জেলার ঝালদা ১, পারা, আরশা, বাঘমুণ্ডি পঞ্চায়েতগুলির বোর্ড গঠন হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। এর মধ্যে ঝালদা ১ পঞ্চায়েত সমিতির মোট ২২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৫টি, ৭টি বিজেপি, সিপিএম ২টি এবং কংগ্রেস ৪টি। তৃণমূলের সভাপতির পদের প্রার্থী বীণা মাহাতকে সমর্থন করেন বিজেপি এবং সিপিএম এর সমস্ত সদস্য। তবে সাঁতুরীতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। জেলা প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় স্থগিত রাখা হয়েছে বোর্ড গঠন। বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, কংগ্রেসের সঙ্গে জোট করা হয়েছে এ কথা ঠিক, তবে পুরুলিয়াতে গণতন্ত্র বিপন্ন। তৃণমূলকে আটকাতে নিচুতলায় অন্য দলের সঙ্গে জোট করলে তাকে অবশ্যই স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেন বিদ্যাসাগরবাবু।

Sudeep Pal

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026