বঙ্গোপসাগর, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
কয়েকদিন আগে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিলেন তাঁরা। এমন তো কতবারই গেছেন। তাঁদের কাজই তো এটা। দিঘার কাছ থেকে মৎস্যজীবীদের একটি এমনই ট্রলার মাঝ সমুদ্রে বিপদে পড়ে। উত্তাল মাঝসমুদ্রে ট্রলার যায় বিকল হয়ে। ডুবতে থাকে নৌকা। অগত্যা প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন নৌকায় থাকা ৬ মৎস্যজীবী। কিন্তু মাঝসমুদ্রে এভাবে দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভব নয়। বরাত জোরে কাছেই ছিল অন্য একটি মাছ ধরার ট্রলার। সেই ট্রলারের মৎস্যজীবীরা এঁদের উদ্ধার করেন।
এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু সমস্যা বাড়ল ওই ট্রলারটিও বিকল হয়ে যাওয়ায়। আশপাশে কোনও জাহাজের দেখা নেই। মাছ ধরার ট্রলারও নেই। এদিকে সমুদ্র উত্তাল। এভাবেই প্রায় ২ দিন কেটে যায়। অবশেষে তাঁদের সকলকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে টহলদারি নৌকা। এ যাত্রায় রক্ষা পান ২টি ট্রলারের মৎস্যজীবী।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…