State

ফের ভেঙে পড়ল ব্রিজ, আটকা পড়ল ট্রাক

মাঝেরহাট ব্রিজ ভাঙার স্মৃতি এখন তাজা। আর মাঝেই মাত্র ৪ দিনের ব্যবধানে ফের ভেঙে পড়ল সেতু। এবার উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায়। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ সেতুটির ওপর দিয়ে একটি ট্রাক পার করছিল। ট্রাকটি মাঝসেতুতে পৌঁছনোর পরই সেতুটি মাঝখান থেকে ভেঙে ইংরাজি ভি আকৃতির মত ভেঙে পড়ে। মাঝে আটকে যায় ট্রাকটি। দ্রুত ট্রাক থেকে বেরিয়ে কোনওক্রমে নিজেরে রক্ষা করেন ট্রাক চালক।

একটি খালের ওপর সেতু। কিন্তু এই একটা সেতুর ওপর ভরসা করে থাকে বেশ কিছু গ্রাম। সেসব গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। রাজ্যে ছড়িয়ে রয়েছে এমন অনেক ব্রিজ। যেগুলি দীর্ঘকাল দেখভালের অভাবে জরাজীর্ণ। তবু তার ওপর দিয়েই ভারী যানের চলাচল। এই অবস্থায় যুদ্ধকালীন তৎপরতায় শুধু শহর বলে নয়, রাজ্যের কোণায় কোণায় থাকা ব্রিজগুলির পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতির দরকার বলে মনে করছেন আমজনতা।

(ছবি – সৌজন্যে – ফেসবুক – @siliguricitylive)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026