State

গৃহবধূকে কুপ্রস্তাব, না মানায় চুল কেটে নিল ৪ প্রতিবেশি যুবক

প্রতিবেশি যুবকদের কুপ্রস্তাব মানেননি তিনি। অতএব পাড়ার মাঝে শ্লীলতাহানি। এমনকি মিথ্যা অপবাদ দিয়ে চুলও কেটে নেওয়া হয় বলে অভিযোগ জানালেন বীরভূমের বোলপুরের কাছে নতুনগ্রামের এক গৃহবধূ। ৪ প্রতিবেশির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

নতুনগ্রামের ওই গৃহবধূর অভিযোগ, পাড়ার ৪ যুবক জালালুদ্দিন শেখ, আলাউদ্দিন শেখ, ডালিম শেখ ও আলম শেখ তাঁকে বিভিন্ন ভাবে উত্যক্ত করত। নানা কুপ্রস্তাবও দিত। সেই প্রস্তাবে কখনোই রাজি হননি ওই গৃহবধূ। বারবার প্রতিবাদ করেন তিনি।

অভিযোগ, শনিবার সকালে ওই ৪ যুবক তাদের পরিবারের লোকজন নিয়ে ওই মহিলার ওপর চড়াও হয়। তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ জানিয়েছেন ওই বধূ। সবার সামনে তাঁর শাড়িও খুলে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাঁর চুলও কেটে নেওয়া হয়।

ছাড়া পেয়ে বধূ তাঁর পরিবারের লোকজনদের সাথে এসে অভিযোগ জানান বোলপুর থানায়। কাটা চুলের অংশও জমা দেন তিনি। ঘটনায় আহত হন ওই গৃহবধূ। তাঁকে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

Shaoni Dutta

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026