State

শাঁখামুঠির দেখা নেই, তাই বাড়ছে কালাচ

বিষে বিষে বিষক্ষয় হচ্ছে না। ফলে মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে ‘সাপ’। কাঁটা দিয়ে কাঁটা তোলার যে নিয়ম প্রকৃতি এক সময় নিজেই করে দিয়েছিল, মানুষ সেটা নিজেরাই নষ্ট করে এখন তার খেসারত দিচ্ছে। আটকানো যাচ্ছে না বিষধর কালাচ সাপের বাড়বাড়ন্ত।

ভারতীয় উপমহাদেশের সবথেকে বিষধর সাপগুলির অন্যতম শাঁখামুঠি বা ব্যান্ডেড ক্রেট। বিভিন্ন এলাকায় একে রেট স্নেক বা ঢ্যামনা নামেও চেনা যায়। ছোবল নয়, এর এক কামড়ে আড়াই থেকে ৪ মিলিগ্রাম পর্যন্ত নিউরোটক্সিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। কালাচের মতো, এই বিষের প্রবেশও প্রাথমিকভাবে বোঝা যায় না। তারপর বমি, তলপেটে ব্যথা ইত্যাদি উপসর্গ হয়। কিন্তু সুখের বিষয়, পশ্চিমবঙ্গে গত ১০ বছরে শাঁখামুঠি সাপের মানুষকে কামড়ানোর কোনও ইতিহাস নেই। সময়টা আরও বেশি হলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ এরা মানুষের সংস্রব এড়িয়ে চলতেই পছন্দ করে। লাজুক এই সাপ বিপদ বুঝলে আক্রমণ তো দূরের কথা, কুণ্ডলীর মধ্যে মাথা গুটিয়ে নেয়। রাতে এরা বেশি স্বচ্ছন্দ বলে সর্প প্রবণ এলাকায় রাতে একটু সাবধানে চললেই এদের দেখা পাওয়া ভার।

শাঁখামুঠি মানুষের বন্ধু হতেই পারত, কারণ এদের প্রিয় খাবার কালাচ সাপ বা তার বাচ্চা। যেখানে শাঁখামুঠি যত বাড়বে, কালাচ তত কমবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ঢ্যামনা বা শাঁখামুঠি দেখলে ভয়েই মানুষ তাদের মেরে ফেলেছে। এতে যে মানুষ কালাচের সংখ্যা বাড়িয়ে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে সেটা বোঝার বোধ হয় এবার সময় এসেছে।

Shaoni Dutta

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026