State

শিশুর মাথায় গুলি! এ কোন রাজনীতি!

দুপুরে বাড়িতে ঢুকে পড়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতি। পুতুল মণ্ডলের বাড়িতে। মালদহের মানিকচকের বিজেপির বিজয়ী সদস্যার বাড়িতে ঢুকে ভাঙচুর করে গুলি চালায় তারা। কোনওক্রমে পুতুল মণ্ডল ও তাঁর স্বামী প্রাণে বাঁচলেও দুষ্কৃতিদের শিকার হয় তাঁদের সন্তান। ৩ বছরের সন্তানের কপালে গুলি করে দুষ্কৃতিরা। পরে রক্তাক্ত ওই শিশুকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তার অস্ত্রোপচার হচ্ছে।

অভিযোগ, মানিকচকের বোর্ড গঠন বিজেপির জন্য সময়ের অপেক্ষা ছিল। ১৮ আসনের মধ্যে তাদের দখলে ছিল ১০টি আসন। কিন্তু গত বুধবার ভোটাভুটির সময়ে দেখা যায় বিজেপি ৯, তৃণমূল ৯। এরপর টস হয়। সেখানে অবশ্য টস জিতে বোর্ড গঠন করে বিজেপিই। স্থানীয় সূত্রের খবর, বিজেপি বুঝতে পারে পুতুল মণ্ডলই ক্রস ভোটটা দিয়েছিলেন। তাই রাগ গিয়ে পড়ে তাঁর ওপর। অভিযোগ সেই রাগেই এদিন তাঁর বাড়িতে হামলা হয়। শিকার হয় নিরীহ এক দুধের শিশু।

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনায় তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে। বরং পাল্টা তৃণমূলের দিকেই আঙুল তুলেছে তারা। যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বিজেপিই আক্রোশবশত পুতুল মণ্ডলের বাড়িতে হামলা চালায়। অভিযোগ পাল্টা অভিযোগের এই চাপানউতোরের মাঝে এক দুধের শিশু কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে হাসপাতালে। এ তবে কেমন রাজনীতি! যে রাজনীতিতে এক দুধের শিশুরও নিস্তার নেই!

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026