State

পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে রক্তাক্ত গ্রামের পর গ্রাম

পঞ্চায়েত বোর্ড গঠন ও প্রধান নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া সংঘর্ষ থামার নাম নিচ্ছে না। প্রতিদিনই বোমাবাজি, গুলি, ইটবৃষ্টির খবর সামনে আসছে। রক্তাক্ত হচ্ছে গ্রামের পর গ্রাম। সোমবারের পর মঙ্গলবারও উত্তর দিনাজপুরের চোপড়ায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। তৃণমূল ও কংগ্রেস সংঘর্ষে এদিন সকাল থেকেই উত্তপ্ত চোপড়ার বেশ কিছু এলাকা। বোমাবাজি তো হয়েছেই। সেইসঙ্গে গুলিও চলে বলে অভিযোগ। ৬ জন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। যারমধ্যে তৃণমূলের ৪ জন ও কংগ্রেসের ২ জন রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। নামে র‍্যাফ। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এদিন চোপড়ার পর ইটাহারেও দুপুরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। অগুনতি বোমা পড়েছে। চলেছে ইটবৃষ্টি। এখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ও র‍্যাফ নেমে অবস্থা আয়ত্তে আনে।

উত্তর দিনাজপুরের পাশাপাশি অশান্তি ছড়ায় হাওড়ার উলুবেড়িয়ায়। এখানেও তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। পড়ে বোমা। অবস্থা আয়ত্তে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষও অব্যাহত। হাওড়ার আন্দুলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে অবস্থা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পথ অবরোধ হয়। অশান্তির ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনেও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026