বীরভূমের লাভপুরের তৃণমূল নেতা খুনের ঘটনা আরও একবার সামনে এনে দিল জেলায় বেড়ে চলা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। লাভপুরের তৃণমূল নেতা সাগর শেখের খুনের ঘটনায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সিপিএমের দিকে আঙুল তুললেও আদতে গ্রেফতার হল মৃত নেতারই ১ অনুগামী সহ আরও ২।
সাগর শেখ খুনের ঘটনায় তাঁর ভাই শের আলি খান ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। যেখানে হিরণ শেখ, বুদু শেখ ও আয়নাল শেখের নাম ছিল। পুলিশ তাদের লাভপুরের বলরামপুর গ্রাম থেকে গ্রেফতার করে। এর মধ্যে হিরণ শেখ একসময় সাগর শেখের সাথে সরকারি প্রকল্পের ভাগ বাটোয়ারায় অংশীদার ছিল। সেই নিয়ে বিবাদের জেরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
গত শনিবার বোলপুর আদালতে তোলার সময় ধৃতেরা দাবি করে তারা কোনও দলের সঙ্গে যুক্ত নয়। পুলিশ তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে ৬ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়।
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…