State

থামছে না গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত নানুর

বিনা ভোটে পঞ্চায়েত দখল। তার পরেও থামছে না বীরভূমের নানুরে রাজ্যের ক্ষমতাসীন দলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজয় মিছিলকে কেন্দ্র করে নানুরের চণ্ডীপুর গ্রামে বোমাবাজি ও গুলি চলার অভিযোগ। যদিও শুক্রবারের এই ঘটনায় কেউ হতাহত হননি।

পঞ্চায়েত মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পর নানুরের সবকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে বিজয়ী তৃণমূল। এরমধ্যে বেশিরভাগ আসনই পেয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত কাজল শেখের অনুগামীরা। এরপর থেকেই নানুরে ২ গোষ্ঠীর মধ্যে টানটান উত্তেজনা চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডের গোষ্ঠী মিছিল বের করে নানুরের চণ্ডীপুর গ্রামে। সেই সময় কাজল শেখের অনুগামী হিঙ্গুর শেখের বাড়িতে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। অন্যদিকে কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ অনুব্রত মণ্ডলের অনুগামী জামাল শেখকে মারধর করার। শনিবার সকাল থেকেই গ্রামে শুরু হয়েছে পুলিশি টহল। ঘটনার রাত থেকেই আশেপাশের গ্রামগুলো পুরুষ শূন্য।

Shaoni Dutta

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026